মক্তব সাহিত্য by কাজী নজরুল ইসলাম
প্রকাশক: অর্ক পাবলিশার্স
সূচিপত্র :
১১ মোনাজাত ১২ আল্লাহ্ তায়ালা ১৪ কোরআন শরীফ ১৬ কাবা শরীফ ১৮ হজরত মোহাম্মদের উম্মত পরীক্ষা ২০ হজরতের মহানুভবতা ২২ ঈদের দিনে ২৫ মৌলবী সাহেব ২৭ পানি ২৯ গোরু ৩১ চাষী ৩২ বিড়াল ৩৪ উদ্ভিদ্ ৩৬ পরিচ্ছদ ৩৯ সত্যরক্ষা ৪৩ মোহরমের চাঁদ ৪৪ ঈদের চাঁদ ৪৬ ও মন রমজানের ঐ ৪৮ ঈদ মোবারক ইসলামি সঙ্গীত ৫০ হামদ ৫৬ নাত
মানবতার কবি কাজী নজরুল ইসলাম—আমাদের জাতীয় কবি-বাংলা সাহিত্যকে দিয়েছেন এমন সব রচনা, যা যুগ যুগ ধরে পাঠকের অন্তরে আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত হলেও তাঁর সাহিত্যকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইসলামি ভাবধারার গভীর ও আধ্যাত্মিক চিত্রায়ণ। কুরআন-হাদিস, ইসলামের ইতিহাস, মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর মহত্ত্ব ও ত্যাগ-এসব বিষয় তাঁর কবিতা, গান ও প্রবন্ধে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্থান পেয়েছে। নজরুলের মক্তব সাহিত্য মুসলিম শিক্ষাক্রম উপযোগী একটি অনন্য পাঠ্যগ্রন্থ, যেটি শিশু-কিশোরদের ধর্মীয় মানস গঠন এবং বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানের জগতকে সমৃদ্ধ করতে নিয়ামকের ভূমিকা পালন করতে সক্ষম। “আল্লাহ্ তায়ালা”, “কোরআন শরীফ”, “কাবা শরীফ”, “হজরত মোহাম্মদের উম্মত পরীক্ষা”-এসব রচনার প্রতিটি পঙ্ক্তিতে একদিকে আছে অনন্ত ভক্তি ও বিশ্বাস, অন্যদিকে রয়েছে সত্য ও সুন্দরের প্রতি যুগান্তকারী আহ্বান। মক্তব সাহিত্য গ্রন্থটির বিষয়সমূহের ধারাক্রম যুগের চাহিদা অনুযায়ী পুনর্বিন্যাস করা হয়েছে এবং কেবল নজরুলের রচনাগুলোকেই এতে স্থান দেয়া হয়েছে। গ্রন্থটির কলেবর আরো সুন্দর ও সমৃদ্ধ করার জন্য নজরুল রচিত শিশু-কিশোর উপযোগী বেশকিছু হাম্দ-নাত ও ইসলামি গানও|
সম্পাদনায়:“ মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, ফারসী ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বইটির আরো তথ্যঃ
প্রচ্ছদ কভার – 300 GSM জাপানী কাগজ
ফ্ল্যাপ কভার – 300 GSM জাপানী কাগজ
ইনার ১ ম কভার -300 GSM জাপানী কাগজ
পেইজ – 1০০ GSM, এমবোস এবং গোল্ডেন ফয়েল করা





Reviews
There are no reviews yet.