ভল্গা থেকে গঙ্গা – রাহুল সাংকৃত্যায়ন
পন্ডিত রাহুল সাংকৃত্যায়ন এর কালজয়ী ঐতিহাসিক ও সমাজ-বিবর্তনমূলক গল্প সংকলন ‘ভল্গা থেকে গঙ্গা’ (Volga Theke Ganga by Rahul Sankrityayan) বইয়ের অফিশিয়াল কভার বা প্রচ্ছদের ছবি। ইন্দো-ইউরোপীয় মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং যুগের বিবর্তনের এক অসাধারণ আখ্যান এই বই। ভোল্গা থেকে গঙ্গা’ গ্রন্থখানি ২০টি ছোটো গল্পের সমাহার। এই ছোটো ছোটো গল্প বা কাহিনীগুলো নিছক কল্পনা প্রসূত নয়, সমাজবিকাশের বিভিন্ন পর্যায়ের দিকে লক্ষ্য রেখে গল্পগুলো ধারাবাহিক ভাবে রচিত হয়েছে। ইতিহাস আর সমাজবিজ্ঞান এর মূলতত্ত্বকে সর্বত্রই মেনে চলা হয়েছে। প্রায় ৬০০০ খৃষ্টপূর্বাব্দে ভোলগা নদীর তীরে যে মানবগোষ্ঠী পরিবার স্থাপন করেছিলো, তাদেরই আবাস ও জীবন নিয়ে রচিত হয়েছে প্রথম গল্পটির দৃশ্যপট। ক্রমে সেই মানুষ মধ্য ভলগাতটে অগ্রসর হয়ে মধ্য এশিয়া অতিক্রম করেছিলো। উত্তর কুরু, তাজিকিস্তান পেরিয়ে একসময় সমগ্র গান্ধার এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিলো এই আর্যরা। ইতিহাসের এই ধারায় বিংশ শতাব্দীতে পৌছে সমাপ্ত হয়েছে গ্রন্থটির আখ্যান। এই ধারাবাহিকতা নিয়েই রচিত হয়েছে প্রতিটি গল্পের দৃশ্যপট।
Genre (বইয়ের ধরন / ক্যাটাগরি)
ঐতিহাসিক কথাসাহিত্য, সমাজতাত্ত্বিক ইতিহাস, ভ্রমণ ও নৃবিজ্ঞান (Historical Fiction, Sociological History, Cultural Anthropological Literature)





Reviews
There are no reviews yet.