
গোপাল দাশ বাংলা সাহিত্যের এক নিভৃতচারী অথচ শক্তিশালী কথাকার। যাঁর কলম মাটির সোঁদা গন্ধ আর মানুষের যাপনের গভীরতর সংকটগুলোকে নিপুণভাবে তুলে আনে। শিকড় সন্ধানী এই লেখক বিশ্বাস করেন, মানুষের জীবনের প্রকৃত গল্পগুলো লুকিয়ে থাকে অবহেলিত জনপদ আর শ্রমজীবী
মানুষের ঘামে। চাকরি সূত্রে হাওর অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা আর তাদের অজেয় ইচ্ছাশক্তিকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা আর দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফসল তাঁর এই মহাকাব্যিক উপন্যাস ‘জলের মানুষের ইতিকথা’ । তাঁর লেখায় ফুটে ওঠে একদিকে প্রকৃতির নির্মমতা, অন্যদিকে হাওরের পিছিয়ে পড়া মানুষের টিকে থাকার অপরাজেয় জেদ ।
সহজ-সরল গদ্যে জটিল জীবনবোধ ফুটিয়ে তোলা গোপাল দাশের লেখনীর অন্যতম বৈশিষ্ট্য। তাঁর সৃষ্টিতে কেবল প্রান্তিক মানুষের কান্না নয়, বরং সমাজের শেকল ভেঙে নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই এক অনন্য মাত্রা পায়। জল ও জীবন নিয়ে তাঁর এই নতুন কাজ বাংলা সাহিত্যে এক দীর্ঘস্থায়ী ছাপ রাখবে বলেই পাঠকমহলের বিশ্বাস। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) একজন জেষ্ঠ্যতম সদস্য।
