জলের মানুষের ইতিকথা
by গোপাল দাশ I Gopal Dash
প্রকাশক : অর্ক পাবলিশার্স
পৃষ্ঠ: ১৯২
ISBN: 978-984-29311-8-5
ধরন: সামাজিক / ঐতিহাসিক / জীবনঘনিষ্ঠ উপন্যাস
ফরম্যাট : হার্ড কভার
‘জলের মানুষের ইতিকথা’ এক প্রজন্মের আত্মজীবনী, বাংলাদেশের হাওরের অমর গল্প। বাংলার হাওর অসীম জলরাশি আর কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা এক মহাকাব্য। এখানে মানুষ জলের মতোই, কখনো ভাগ্যের স্রোতে ভেসে ওঠে, কখনো তলিয়ে যায় অতলে। গগন মণ্ডল এক সাধারণ আড়ৎদারের ছেলে থেকে হয়ে ওঠে অঘোষিত ‘হাওরের জমিদার’। তার ইশারায় শাসিত হয় জল-মাছ-মানুষ। কিন্তু ক্ষমতার দর্প কি শেষ কথা? ক্ষমতার সঙ্গে সঙ্গে বদলায় তার জীবন, তবু জন্ম নেয় নৌকা-স্কুল, যেখানে হাওরের শিশুরা শেখে স্বপ্ন দেখতে। যখন মজনু মোল্লাদের মতো নতুন শোষক জাগে, আর রামু-গোকুল বর্মনদের কণ্ঠে গর্জে ওঠে চিরন্তন দাবি ‘জাল যার, জল তার’, তখন বদলে যায় সমীকরণ। এই লড়াই শুধু গগনের নয়; এ গল্প কাদা ও বঞ্চনার বুক চিরে আকাশ ছোঁয়া দুর্গা আর রিপার। একজন মেডিকেল কলেজের জটিল পথে জীবনের মানে খোঁজে, অন্যজন বিধবা জীবনের শেকল ছিঁড়ে পৌঁছায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে। হাওরের অকাল বিধবারা পায় মুক্তির দিশা। তাদের পাশে নিমাই পদ দত্তের নিঃশব্দ প্রেম জাত-ধর্মের দেয়াল ভেঙে নতুন এক মানবিক পৃথিবীর ইশারা দেয়। রাজনীতির অন্ধকার ছায়া, নারীর অদম্য সাহস আর নোনা ঘামের এই আখ্যান পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে মাটির শিকড়ে।






Reviews
There are no reviews yet.